ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আপনজন পরিবার” এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁদপুর-২ : বিএনপির মনোনীত প্রার্থী ড. জালালের মনোনয়নপত্র উত্তোলন মাধবদী পৌরসভার ৫নং ওয়ার্ডে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার নরসিংদীতে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার | একাত্তর ২৪ খন্দকার আইটির কর্ণধার ও সাংবাদিক খন্দকার মোঃ আলমগীর হোসেন এর জন্মদিন পালন খন্দকার আইটির কর্ণধার, খন্দকার আলমগীরের জন্মদিন আজ নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে পড়ে ১ কিশোর নিহত
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে আগ্রহীরা যোগাযোগ করুন।

নরসিংদীতে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার | একাত্তর ২৪

নরসিংদী প্রতিনিধি :
  • আপডেট সময় ০৫:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 449

নরসিংদী প্রতিনিধি :
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদল সভাপতি মনিরুজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল। মঙ্গলবার (০৮ জুলাই) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ।

জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সুমন সাক্ষরিত প্রেস বিজ্ঞিপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি আদর্শ ও সংগঠন পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ডাঙ্গা ইউনিয়ন যুবদল সভাপতি মনিরুজ্জামান মনিরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে হামলার ঘটনা ঘটে। চাঁদা না দেয়ায় একদল সন্ত্রাসী এ হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ করে কারখানা কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে যুবদল নেতা মনিরুজ্জামানকে প্রধান আসামী করে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে পলাশ থানায় চাঁদাবাজির মামলা করেন। শনিবার (০৫ জুলাই) দিবাগত রাতে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার | একাত্তর ২৪

আপডেট সময় ০৫:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫