ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আপনজন পরিবার” এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁদপুর-২ : বিএনপির মনোনীত প্রার্থী ড. জালালের মনোনয়নপত্র উত্তোলন মাধবদী পৌরসভার ৫নং ওয়ার্ডে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার নরসিংদীতে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার | একাত্তর ২৪ খন্দকার আইটির কর্ণধার ও সাংবাদিক খন্দকার মোঃ আলমগীর হোসেন এর জন্মদিন পালন খন্দকার আইটির কর্ণধার, খন্দকার আলমগীরের জন্মদিন আজ নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে পড়ে ১ কিশোর নিহত
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে আগ্রহীরা যোগাযোগ করুন।

খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি :
  • আপডেট সময় ০৭:২৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 298

খ্রিষ্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন নানান আয়োজনে উদযাপিত হয়েছে। যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এই উৎসব।
বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন গির্জায় শুরু হয় বিশেষ প্রার্থনা। খাগড়াছড়ি রামগড় উপজেলায় ব্যাপ্টিষ্ট চার্চ এর সন্ধ্যায় কেক কেটে খ্রিষ্টান ধর্মালম্বীদের বড়দিন উদযাপন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু সাইন। এসময় উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা প্রেস ক্লাবে সভাপতি মোঃ নিজাম উদ্দিন, রামগড় ব্যাপ্টিষ্ট চার্চ এর ধর্ম প্রচারক ফিলিপ হাওলাদার।
খাগড়াছড়িতে ২২২ গির্জা ও র্চাচ ছাড়াও খ্রিষ্টান পল্লীতে উৎসব পালিত হয় । বিভিন্ন এলাকার গির্জাগুলো সাজানো হয় আলো, ফুল ও বর্ণিল সাজে। ধর্মপ্রাণ খ্রিস্টানরা অংশ নেন বিশেষ প্রার্থনা, কীর্তনে। দেশ, জাতির কল্যাণে করা হয় বিশেষ প্রার্থনা।

এদিকে বিকেলে খ্রিষ্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে মানিকছড়ির হাতিমুড়া মুহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীর, রামগড় উপজেলা মহামুনি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে আবাসিক শিক্ষার্থীদের এবং ব্যাপ্টিষ্ট চার্চসহ ৩টি প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অর্থায়নে বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু সাইন।

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ০৭:২৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫