ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আপনজন পরিবার” এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁদপুর-২ : বিএনপির মনোনীত প্রার্থী ড. জালালের মনোনয়নপত্র উত্তোলন মাধবদী পৌরসভার ৫নং ওয়ার্ডে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার নরসিংদীতে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার | একাত্তর ২৪ খন্দকার আইটির কর্ণধার ও সাংবাদিক খন্দকার মোঃ আলমগীর হোসেন এর জন্মদিন পালন খন্দকার আইটির কর্ণধার, খন্দকার আলমগীরের জন্মদিন আজ নরসিংদীতে ট্রেনের ছাদ থেকে পড়ে ১ কিশোর নিহত
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে আগ্রহীরা যোগাযোগ করুন।

আপনজন পরিবার” এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় ০৮:৪৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 48

নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীতে সামাজিক সংগঠন “আপনজন পরিবার” এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি ব্রাক্ষন্দী চৌরাস্তা মোড়স্থ নরসিংদী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, সমাজে মানবিকতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি “আপনজন পরিবার” এর এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এ সময় সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করা।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আয়োজকরা জানান, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যেই এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনজন পরিবার” এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬